খাগড়াছড়িতে সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ

খাগড়াছড়িতে আজ অর্ধবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

খাগড়াছড়িতে আজ অর্ধবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে অবরোধ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সড়ক অবরোধ পালনের বিষয়ে নিশ্চিত করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে অবরোধের ডাক দিয়েছে পার্বত্য শান্তিচুক্তি বিরোধী পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। গতকাল ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অবরোধ কর্মসূচির ডাক দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারামা অর্ধবেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সব যানবাহন মালিক শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স লাশবাহী গাড়ি, ওষুধ সরবরাহকারী সংবাদপত্র বহনকারী যান এবং সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

আরও