আগুনে চারটি গরুসহ একটি পরিবারের পাঁচটি ঘর ও আসবাব পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে রফিকুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।