নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মেহেদী পশ্চিম দেওভোগের শেষ মাথা এলাকার শফিকুল ইসলামের ছেলে।

আজ রোববার বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে দেওভোগ মাদ্রাসার শেষ মাথা এলাকার মিয়াপাড়ার মাঠে দুর্বৃত্তরা মেহেদীর বুকে ও পিঠে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারাযণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিত্সক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

চিকিত্সক নাজমুল হোসেন বলেন, মেহেদী হাসানের বুকে ও শরীরের একাধিকস্থানে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।

ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, নিহত মেহেদী হাসান ২০২১ সালের ১৭ জুলাই ইমন হত্যাকাণ্ডের ১৬ নম্বর চার্জশীটভূক্ত আসামি ছিল। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও তিনি জানান।

আরও