এক মাসেও খোঁজ মেলেনি বরগুনার কলেজছাত্রীর

তদন্তে নামছে পিবিআই

বরগুনায় এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ২৮ দিনেও মেয়ের খোঁজ না পেয়ে অবশেষে আদালতে মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।

বরগুনায় এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ২৮ দিনেও মেয়ের খোঁজ না পেয়ে অবশেষে আদালতে মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। মামলাটি গ্রহণ করে ওই ছাত্রীকে উদ্ধারে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বরগুনার নারী শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি করলে বিচারক মো. মশিউর রহমান খান নির্দেশ দেন।

মামলায় আসামি করা হয়েছে বরগুনা সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের সাদিকুল গাজী, দুলাল গাজী, আলম রহিমাকে। মামলায় উল্লেখ করা হয়, বাদীর মেয়ে বরগুনা মহিলা কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করেন। কলেজে আসা-যাওয়ার পথে সাদিকুল গাজী প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি কলেজছাত্রী তার বাবা-মাকে জানালে তারা সাদিকুলের অভিভাবকের কাছে অভিযোগ দেন। এতে সাদিকুল অপমান বোধ করে প্রতিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। এর মধ্যে ১১ সেপ্টেম্বর দুপুরে কলেজ থেকে বাসায় যাওয়ার পথে বরগুনা শহরের নাথপট্টি লেকের পূর্ব পাশ থেকে কলেজছাত্রীকে অপহরণ করে সাদিকুল কয়েকজন বখাটে।

ঘটনায় ১৪ সেপ্টেম্বর বরগুনা থানায় সাধারণ ডায়েরি করেন ওই ছাত্রীর মা। বিষয়ে তিনি বলেন, কোথাও আমাদের মেয়েকে খুঁজে না পেয়ে থানায় যাই। সেখানে মামলা করতে চেয়েও পারিনি। পরে আদালতে এসে মামলা করেছি। ২৮ দিনেও আমাদের মেয়েকে খুঁজে পাইনি। বেঁচে আছে কিনা তাও জানি না।

আরও