মানবপাচার প্রতিরোধে আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

আইনমন্ত্রী মানবপাচার, জোরপূর্বক শ্রম এবং অভিবাসী পাচার মোকাবেলায় বাংলাদেশের আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারকরণের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধ ও দমন আইন ২০২৬ প্রণয়ন, জাতীয় রেফারেল মেকানিজম শক্তিশালীকরণ, মানবপাচারসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়ন এবং অভিবাসী কর্মী ও মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানবপাচার, জোরপূর্বক শ্রম ও অভিবাসী পাচার মোকাবেলায় আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আরো জোরদার করা প্রয়োজন।

আবুধাবিতে স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের অধীনে আয়োজিত উচ্চপর্যায়ের থিমেটিক সভা ‘‌সোর্স থেকে শেল: বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে মানবপাচার মোকাবেলা’ শীর্ষক আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী মানবপাচার, জোরপূর্বক শ্রম এবং অভিবাসী পাচার মোকাবেলায় বাংলাদেশের আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারকরণের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধ ও দমন আইন ২০২৬ প্রণয়ন, জাতীয় রেফারেল মেকানিজম শক্তিশালীকরণ, মানবপাচারসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়ন এবং অভিবাসী কর্মী ও মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আইনমন্ত্রী কার্যকর বাস্তবায়ন, আন্তঃসংস্থা সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দফতর এবং অন্যান্য অংশীদারের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে।

এ সময় তিনি আইনের শাসন সমুন্নত রাখা ও মানবিক মর্যাদা সুরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, অর্থনৈতিক একীভূতকরণ ও বৈশ্বিক শ্রম চলাচল যাতে শ্রমিক ও মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মানের সঙ্গে পরিচালিত হয় এবং শোষণ থেকে কার্যকর সুরক্ষা নিশ্চিত করে, সে বিষয়ে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী, ইউএনওডিসি ও ইন্টারপোলের নির্বাহী পরিচালক এবং সরকারি ও বেসরকারি খাতের অন্যান্য জ্যেষ্ঠ প্রতিনিধিরাও প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন।

আরও