নেত্রকোনায় হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল খামার মালিকের

নিহত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে।

নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে শফিকুল মিয়া নামে এক খামার মালিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই মেঘলা আকাশের পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি উপেক্ষা করে শফিকুল মিয়া তার খামারের হাঁসের পাল নিয়ে পাউকাটা হাওরে যান। সেখানে অবস্থানকালে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে খামার মালিকের মৃত্যুর বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর মরদেহ নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিদুজ্জামান বলেন, বজ্রপাতে খামার মালিকের মৃত্যুর তথ্য জেলা প্রশাসনে পাঠানো হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়া হবে।

আরও