মামলায় অজ্ঞাতনামা আরো ছয়-সাতজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ আরিফ ওরফে ইমরান (২৬) নামের এক যুবককে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল সাভার মডেল থানার ওসি সাইফুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন। গত বুধবার রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইনভেস্টিগেশন বিভাগ মামলাটি করে।