শেরপুর সীমান্ত দিয়ে আরো ১০ জনকে ঠেলে দিল বিএসএফ

শেরপুরের নালিতাবাড়ীর পানিহাতা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরো ১০ জনকে ঠেলে দিয়েছে (পুশ-ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শেরপুরের নালিতাবাড়ীর পানিহাতা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরো ১০ জনকে ঠেলে দিয়েছে (পুশ-ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল ভোরে তাদের পুশ-ইন করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। এর আগে বৃহস্পতিবার ভোরে নেত্রকোনা, জামালপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩৮ জনকে পুশ-ইন করেছে বিএসএফ।

বিজিবি জানায়, ভোর সাড়ে ৫টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে ওই ১০ জনকে পুশ-ইন করেন ভারতের ২২ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা। পরে তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী ও চার শিশু রয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দুই বছর আগে কাজের সন্ধানে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করেন।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা জানান, তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও