ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-তে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে ‘পিঠা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আইএসইউ কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, পিঠা উৎসব কেবল খাদ্যসংস্কৃতির উদযাপন নয়; বরং এটি বাঙালির শেকড়, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের একটি সেতুবন্ধন তৈরি করে।
উৎসবে ভাপা, নারিকেল দুধ-পুলি, নারিকেল পুলি, পাটিসাপটা, আনারকলি, দুধসাগর ও চিতই পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী দেশীয় পিঠার সমাহার ছিল। পাশাপাশি নাচ, গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতির প্রাণবন্ত রূপ তুলে ধরেন।
পিঠা উৎসবে আরো উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থী।-বিজ্ঞপ্তি