খাল খনন

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদে ২০০ বছরের পুরনো খাল নিজ উদ্যোগে খনন শুরু করেছে এলাকাবাসী।

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদে ২০০ বছরের পুরনো খাল নিজ উদ্যোগে খনন শুরু করেছে এলাকাবাসী। গতকাল পুলিশ লাইনস ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের পাশ থেকে শুরু হয় খনন কার্যক্রম। এতে আশপাশের পাঁচ গ্রামের কয়েকশ মানুষ অংশ নেয়। মাকুয়ার খালটি লতিবাবাদ ইউনিয়নের মাকুয়ার বিল থেকে শুরু হয়ে তিন কিলোমিটার প্রবাহিত হয়ে মুকসেদপুরের ভাস্করভিলা বিলে গিয়ে মিলিত হয়েছে। দখল-দূষণে ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে আশপাশের গ্রামগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

আরও