ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, বীরু মোল্লা নামে বিএনপির এক নেতা নিহত হয়েছে এটা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

পাবনার ঈশ্বরদীতে ইট ভাটার মাটি কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে বীরু মোল্লা নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বীরু মোল্লার ছেলে রাজিব জানান, বীরু মোল্লা ও তার চাচাতো ভাই জহুরুল মোল্লার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল (মঙ্গলবার) রাতে বীরু মোল্লার জমি থেকে ইটভাটার জন্য জোর করে মাটি কেটে নেয় জহুরুল মোল্লা ও তার ছেলে আল-আমিন মোল্লা। আজ সকাল সাড়ে ৯ টার দিকে এ বিষয়ে জহুরুল মোল্লাকে জিজ্ঞাসা করতে যান বীরু মোল্লা। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।এক পর্যায়ে বীরুকে লক্ষ্য করে গুলি চালান তারা। এতে মাথায় গুলিবিদ্ধ হন বীরু মোল্লা।

পরে এলাকাবাসী উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নেয়ার দাবি জানাচ্ছি। তবে এ হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক সহিংসতা নয় বলেও জানান তিনি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, বীরু মোল্লা নামে বিএনপির এক নেতা নিহত হয়েছে এটা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও