এজন্য প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা খোলা চিঠিও প্রকাশ করেছে সংগঠনটি। গতকাল দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে খোলা চিঠি পাঠ করেন সংগঠনের সদস্য সচিব পলাশ কান্তি নাগ। এতে উল্লেখ করা হয়, গ্রাহকদের আপত্তি সত্ত্বেও বিদ্যুৎ বিভাগ প্রি-পেইড মিটার স্থাপন করে চলেছে। বিদ্যুৎ বিভাগের ব্যর্থতার দায়ভার গ্রাহকের কাঁধে চাপিয়ে দিতে এ মিটার স্থাপন করা হচ্ছে।