দৌলতদিয়ায় বাসডুবি

নিখোঁজ দাবি নেই, সরানো হলো পল্টুন

গত বুধবার বিকালের বাসডুবির এ ঘটনায় ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের ১৮ জনের বাড়িই রাজবাড়ীতে। এ দুর্ঘটনার কারণ উদঘাটনে মাঠ পর্যায়ে কাজ করছে দুটি তদন্ত কমিটি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে বাসডুবির ঘটনায় নিখোঁজের আর কোনো দাবি নেই বলে জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা। উদ্ধার কাজের অংশ হিসেবে আজ সকাল ১০টার দিকে ঘাট থেকে পল্টুন সরিয়ে নেন উদ্ধারকারীরা।

গত বুধবার বিকালের বাসডুবির এ ঘটনায় ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের ১৮ জনের বাড়িই রাজবাড়ীতে। এ দুর্ঘটনার কারণ উদঘাটনে মাঠ পর্যায়ে কাজ করছে দুটি তদন্ত কমিটি।

দৌলতদিয়ার ৩ নম্বর ফেরি ঘাটে আজ সকাল দশটায় সরানো হয় পল্টুন। এ সময় পানির নিচে কোনো মরদেহ বা জিনিসত্র আছে কি-না খুঁজে দেখেন ডুবুরি দল। সেখানে কিছুই মিলেনি।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, নিখোঁজ দাবি করা রিপনের সন্ধান মিলেছি ঢাকায়। পরিবারের সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন এ ইটভাটা শ্রমিক।

আজ বেলা ১২টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। এ সময় তদন্ত কমিটির আহব্বায়ক রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে জানান, সব দিক খতিয়ে তদন্তের কাজ এগিয়ে নেয়া হচ্ছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন তারা।

আরও