মুন্সীগঞ্জের ৩টি আসনে বিএনপির বড় জয়

মুন্সীগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির শেখ মো. আব্দুল্লাহ। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৭২ ভোট।

মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এর মধ্যে, মুন্সীগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির শেখ মো. আব্দুল্লাহ। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট।

মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদ তার নিকটতম প্রার্থীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট।

এদিকে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতন। তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট।

মুন্সীগঞ্জ-৩ আসনের ১৬৯টি ভোটকেন্দ্র ও ১টি পোস্টাল ব্যালটের কেন্দ্রসহ প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

আরও