নাটোরে ইউপি সদস্যসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের আট সদস্যকে আটক করেছে থানা পুলিশ ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। উদ্ধার করা হয়েছে ১৬টি চোরাই মোটরসাইকেল। গতকাল সকালে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, দুদিন আগে সিংড়াপাড়া গ্রামের ওসমান গণির একটি মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনায় সিংড়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগী মোটরসাইকেল মালিক। সেই মামলায় তদন্তে নেমে দুদিনে মোটরসাইকেল চুরি চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। সে সঙ্গে চুরি হওয়া মোটরসাইকেলটিসহ মোট ১৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।