নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিহত আইয়ুব আলী জারিয়া ইউনিয়নের বারহা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ভিতরগাঁও এলাকায় পূর্বধলার জারিয়া-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী জারিয়া ইউনিয়নের বারহা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

পূর্বধলা রেল স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী ৩৭২ নম্বর ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জানান, নিহত আইয়ুব আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ও বধির ছিলেন। সকালে মেয়ের বাড়ি যাওয়ার সময় রেললাইন পার হতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতার হোসেন জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

আরও