ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মুশফিকুজ্জামান মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের মো. মোখলেসুর জামানের সন্তান। পরিবারের সঙ্গে খিলগাঁওয়ে থাকতেন। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়। তার বাবা নারী কাবাডি দলের খেলা পরিচালনাকারী দলের অন্যতম সদস্য।

রাজধানীর বাড্ডার আফতাব নগরে বি. এম. মুশফিকুজ্জামান (২০) নামে এক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ফরাসউদ্দিন ভবনের পাশের রাস্তা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীকে হাসপাতালে নেয়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নিরাপত্তাকর্মী মোহাম্মদ রাশেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (আফতাবনগর শাখা) ম্যাথ মেডিকেল অ্যান্ড ফিজিক্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মুশফিকুজ্জামান মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের মো. মোখলেসুর জামানের সন্তান। পরিবারের সঙ্গে খিলগাঁওয়ে থাকতেন। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়। তার বাবা নারী কাবাডি দলের খেলা পরিচালনাকারী দলের অন্যতম সদস্য।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও