আলমডাঙ্গায় দুস্থদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১০৩টি পরিবারকে ১০৩ বান ঢেউটিন ও ৩ হাজার টাকা করে দেয়া হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ইউএনও স্নিগ্ধা দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

আরও