লালপুরে আলাদা দুর্ঘটনায় নিহত ৩

নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন এবং ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন এবং ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

নিহতরা হলেন উপজেলার ঝাঁওতলা এলাকার আজিত মোল্লার ছেলে ফরহাদ হোসেন, আড়বাব ইউনিয়নের হাসবাড়িয়া গ্রামের বাবুল হোসেনের স্ত্রী সাম্মাতুল ও মহিষাখোলা গ্রামের মৃত সোবহানের স্ত্রী রাবেয়া বেগম। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, সকালে উপজেলার মোহরকয়া এলাকায় বালুবাহী ট্রাক্টর থেকে নিচে পড়ে যান চালকের সহকারী ফরহাদ আলী। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এদিকে দুপুর ১২টার দিকে একই উপজেলার হাসবাড়িয়া এলাকায় ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে সাম্মাতুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়। 

এ ছাড়া উপজেলার গোপালপুর রেল ক্রসিং পার হওয়ার সময় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রাবেয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

আরও