কুড়িগ্রামে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন

ধরলা নদীর ভাঙন রোধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপের এলাকবাসী। আজ রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা।

ধরলা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপের এলাকবাসী। আজ রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. হাছেন আলী, ২নং ইউপি সদস্য আয়াজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সমাজসেবক সিদ্দিক হোসেন, শিক্ষার্থী আব্দুস সালামসহ নদী ভাঙনের শিকার আব্দুল মালেক, নছিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ চলতি বছরে ৩৫০টি এবং গত ৩ বছরে ৬৮১টি বাড়ী ভেঙেছে। এতে এক হাজার একর ফসলী জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আবাসন প্রকল্পসহ আরো ফসলী জমি,মাছের ঘের ও গরুর প্রকল্প। একাধিকবার যোগাযোগ করা হলেও পানি উন্নয়ন বোর্ড কোন সাড়া দেয়নি। এ কারণে দীর্ঘ ৩৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভাঙন কবলিত এলাকার প্রায় ২০০ মানুষ কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন কর্মসূচী পালনের পাশাপাশি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিতে বাধ্য হয়েছে।

আরও