জামিনে মুক্তি পেলেন রিজভী

সাড়ে চার মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে রুহুল কবির রিজভী আহমেদের জামিননামা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে বিকালে তাকে মুক্তি দেয়া হয়। এ সময় রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতাকর্মীরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত বছর ৭ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ২৫ মিনিটের দিকে রুহুল কবির রিজভীকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। ওই সময় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে রুহুল কবির রিজভীসহ চার শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ। 

পরদিন ৮ ডিসেম্বর পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। এরমধ্যে পল্টন ও মতিঝিল থানার মামলায় গ্রেফতার দেখিয়ে রিজভীকে কারাগারে পাঠানো হয়। পরে আরও বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

আরও