গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক
মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। তবে তার মা জায়েদা
খাতুনের মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে।
আজ রোববার (৩০ এপ্রিল) গাজীপুরের রথখোলা এলাকায় বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ সব তথ্য জানা যায়।
রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ঋণখেলাপি হওয়ায় জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর আগে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র পদ থেকে বরখাস্ত হন জাহাঙ্গীর আলম। দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকার পর ক্ষমা পেলেও সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি তিনি।
গত ২৬ এপ্রিল মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাহাঙ্গীর ও তার মা জায়েদা খাতুন।
আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর
সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন প্রবীণ নেতা আজমত উল্লা
খান।