তক্ষক উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে পাচারের সময় দুটি তক্ষকসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন মো. মামুন হোসেন (৩৭) ও ঞোলাপ্রু মারমা (২৭)। তাদের দুজনের বাড়িই খাগড়াছড়ি জেলায়। গতকাল বিকালে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাস কাউন্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও