বাগেরহাটে নারীর নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কানাডা হাইকমিশনের সহযোগিতায় ও উন্নয়ন সংস্থা ওয়াদার আয়োজনে গতকাল বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। এ সময় ওয়াদার চেয়ারম্যান নিলুফা আক্তার ইতি, সাংবাদিক আলী আকবর টুটুল, মামুন আহমেদ, ওয়াদার কর্মকর্তা আল আমিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।