মাদারীপুরের কালকিনি উপজেলায় বিষধর সাপের ছোবলে খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার উত্তর কোলচরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগম উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে ও জাকির ব্যাপারীর স্ত্রী।