ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর এলাকা) আসনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এর আগে গতকাল রোববার (২৮ ডিসেম্বর) মাওলানা মামুনুল হক ঢাকা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা এবং ঢাকা ১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন।
আজ সোমবার দুপুর তিনটা পর্যন্ত একই আসনের জামায়াত প্রার্থী মোবারক হোসাইন এবং এনসিপি প্রার্থী আকরাম হোসাইন মনোনয়নপত্র জমা দেননি।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জোটের পক্ষ থেকে মাওলানা মামুনুল হক মনোনীত হওয়ায় জামায়াতের প্রার্থী মোবারক হোসাইন মনোনয়নপত্র জমা দিচ্ছেন না।