কুসিকে পুনর্বহালের দাবি ‘নির্দলীয়’ কাউন্সিলরদের

কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) পুনর্বহালের দাবি জানিয়েছেন ‘নির্দলীয়’ কাউন্সিলররা।

কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) পুনর্বহালের দাবি জানিয়েছেন ‘নির্দলীয়’ কাউন্সিলররা। গতকাল নগরীর একটি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। তবে দাবি না মানলে দেশের ১২টি সিটি করপোরেশনের সমমনা কাউন্সিলরদের সমন্বয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কুসিকের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘২০২২ সালের ১৫ জুন কুসিকের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছরের ২৩ জুন গেজেট প্রকাশের পর দায়িত্ব গ্রহণ করেন তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপন জারি করে তাদের অপসারণ করে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব দেয়। কিন্তু তাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা না থাকায় সেবা বঞ্চিত হচ্ছে। এতে এলাকার উন্নয়ন বঞ্চনাসহ জনদুর্ভোগ বাড়ছে।’

আরও