প্রতিটি থানাকে জনবান্ধব করতে আমরা বদ্ধ পরিকর: আইজিপি

দেশের প্রতিটি থানাকে জনবান্ধব থানা হিসেবে গড়ে তুলতে পুলিশ বদ্ধ পরিকর বলে জানিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘মুজিববর্ষে আমাদের যে অঙ্গিকার প্রত্যেকটি থানায় জনতা নির্ভয়ে থানায় আসবেন এবং হাসি মুখে তারা বেরিয়ে যাবেন।’

আজ বুধবার দুপুরে নেত্রকোনায় বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদানকালে সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ‘জনতাই পুলিশ-পুলিশই জনতা। পুলিশকে জনতার কাছে যেতে হবে তাদের অভাব অভিযোগ শুনতে হবে, তাদের হয়ে কাজ করতে হবে।’ 

এ সময় উপস্থিত আরো ছিলেন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল ময়মনসিংহ রেঞ্জ ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম, নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও