মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।

গতকাল সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

এর আগে ৪ আগস্ট দিবাগত রাতে একই বিরোধের জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে টিয়ারা গ্রামের শিশু মিয়া ও আবুল হোসেন চেয়ারম্যানের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২ জুন দুই পক্ষ টেঁটা ও বল্লম নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালে ইকবাল মিয়া (৬০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মামলার আসামিরা জামিনে বের হয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়েন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।

আরও