গতকাল দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
গত ২৬ এপ্রিল মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার ৩০ দিনের সময় চেয়ে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত পরবর্তী ধার্য তারিখে পুলিশ প্রতিবেদন দাখিলের এ নির্দেশ দেন।
এদিন মামলার আসামিদের মধ্যে ইউসুফ হোসেন, কাজল হাওলাদার, আবদুল্লাহ্ আল মামুন, সাফায়েত হোসেন, মামুন মিয়া, ইয়ার মোহাম্মদ পারভেজ ও রিফাত হোসেন আদালতে হাজিরা দেন। অন্য দুই আসামি সুলতান শওকত ও সালেহ রহমান সীমান্ত পলাতক আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ।
মামলার বাদী পক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বলেন, ‘আগের ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তাকে অভিযোগপত্র দাখিলের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করতে বলা হয়েছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা অগ্রগতির বিষয়ে কোনো প্রতিবেদন বা আবেদন দেননি। তাই দ্রুত আদালতে দ্রুত অভিযোগপত্র দাখিলের আবেদন জানানো হয়েছে।’