নারায়ণগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়বাড়ি এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. সবুজ (৩৫)। তিনি আড়াইহাজার উপজেলার মারুয়াদি এলাকার নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বড়বাড়ি এলাকার রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা রাতের আঁধারে ওই যুবকের মরদেহ এখানে ফেলে রেখে গেছে।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক জানান, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও