পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। ফ্ল্যাটটির মূল্য ৫৭ লাখ টাকা বলে আবেদনে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া ওই ফ্ল্যাটের দেখাশুনার জন্য রিসিভার নিয়োগের আদেশ দেয়া হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। ফ্ল্যাটটির মূল্য ৫৭ লাখ টাকা বলে আবেদনে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।

আবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদের স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের উল্লিখিত স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন- এ মর্মে ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশদানে সদয় মর্জি হয়।

আদালত আবেদনটি মঞ্জুর করে এ আদেশ দিয়েছেন।

আরও