মোহাম্মদপুরে চাঁদাবাজির মামলায় ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেফতার

গ্রেফতার মাসুম খান রাজেশ মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৈরি করা চাঁদাবাজদের তালিকায়ও তার নাম রয়েছে বলে জানা গেছে

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে মাসুম খান রাজেশ নামের বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাতে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুম খান রাজেশ মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৈরি করা চাঁদাবাজদের তালিকায়ও তার নাম রয়েছে বলে জানা গেছে।

ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও