সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলংয়ে পাথর লুটপাটের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোনায়েম হোসেন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ জানিয়েছেন, মামলায় কারো নামোল্লেখ না করে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৭, ৮ ও ৯ আগস্ট গভীর রাত ১টা থেকে ৪টা পর্যন্ত বৃষ্টির মধ্যে জাফলংয়ের ইসিএভুক্ত এলাকা থেকে অন্তত ৪০ হাজার ঘনফুট পাথর লুটপাট হয়েছে।
ওসি তোফায়েল আহমদ জানিয়েছেন, মামলা হলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।