পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

রোববার ভোররাতে পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দূর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনা টের পেয়ে এলাকাবাসী ডাকাত দলকে ধাওয়া করে। এসময় দুইজনকে আটকে রেখে গণপিটুনী দেয় স্থানীয়রা

পিরোজপুরে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় আরেক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার ভোররাতে পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দূর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনা টের পেয়ে এলাকাবাসী ডাকাত দলকে ধাওয়া করে। এসময় দুইজনকে আটকে রেখে গণপিটুনি দেয় স্থানীয়রা।

সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে পুলিশের একটি টহলদল পশ্চিম দূর্গাপুর গ্রামে পৌঁছায়। সেসময় আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। ঘটনায় নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে আটককৃত সবুজ হাওলাদার (৫৫) এর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয়দের ধাওয়ায় অন্য ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তবে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে স্বর্ণের চেইন, কানের বালা ও শাঁখাসহ অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভুগী পরিবারের সদস্যরা।

আরও