পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যার অভিযোগে মামলায় গ্রেফতার গৃহবধূ নিশি রহমান (৩৮) জামিন পেয়েছেন। গতকাল দুপুর ১২টায় পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি-২ আদালতের ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ৫ হাজার টাকা বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
কুকুরছানা হত্যার ঘটনার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।