ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী ও বেলা ১১টার সময় হামেরদী নামক স্থানে দুটি দুর্ঘটনা ঘটে।
হামেরদীতে নিহতরা হলেন, কাশেম শিকদার (৪০), তার পুত্র মোরসালিন (৮), তার (কাশেম) আপন ভাই নাজমুল শিকদার (৩৭)। তাদের সকলের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কোয়ালদিয়া গ্রামে। আর কৈডুবি সদরদীতে স্কুলছাত্রী শ্রাবন্তী আক্তার (১৬) মারা যান। সে ভাঙ্গা উপজেলার খামিনাবাগ গ্রামের শাহাদাত হোসেনের কন্যা।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল বাকি জানান, শনিবার বেলা ১১টার সময় কাশেম শিকদার পুত্র ও ভাইকে নিয়ে ভাঙ্গা থেকে মাটরসাইকেল যোগে ফরিদপুর যাচ্ছিলেন। পরে ভাঙ্গা উপজেলার হামিরদী নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন ঘটনাস্থলে মোরসালিন নিহত হয়। এ সময় গুরুত্বর আহত হয় আপন দুই ভাই কাশেম শিকদার ও নাজমুল শিকদারকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই সড়কে সকাল ৮টার সময় ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী নামক স্থানে ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে হানিফ পরিবহনের সংঘর্ষে তিনজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের ভাঙ্গা থেকে ফরিদপুরের স্থানান্তর করা হলে সেখানে শ্রাবন্তী নামক ওই স্কুল ছাত্রী মারা যান।