বিএনপিই প্রথম ভারতবিরোধী আন্দোলন শুরু করে: যুবদল সভাপতি

মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশে ভারতবিরোধী আন্দালন আমরাই প্রথম করছি কিন্তু। ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে হামলার পর কেউ কিন্তু লংমার্চ করেনি, আমরা যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল লংমার্চ করেছি।

বাংলাদেশে প্রথম বিএনপিই ভারতবিরোধী আন্দোলন শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বুধবার (৪ জুন) রাজধানীর শান্তিনগরে সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশে ভারতবিরোধী আন্দালন আমরাই প্রথম করছি কিন্তু। ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে হামলার পর কেউ কিন্তু লংমার্চ করেনি, আমরা যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল লংমার্চ করেছি। আখাউড়া সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত আমরাই গিয়েছি। যারা (এনসিপি) এখন বড় বড় কথা বলছে তারা কেউই প্রতিবাদ করার সাহসও দেখায়নি।

তিস্তা চুক্তির নায্য হিস্যা নিয়ে বিএনপি নেতৃত্ব আন্দোলন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিছুদিন আগে তিস্তার ন্যায্য অধিকার আদায়ের জন্য বিএনপি টানা কর্মসূচি পালন করেছে। তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে ১০ লক্ষাধিক সাধারণ মানুষের উপস্থিতিতে করেছে বিএনপি। সমাবেশ প্রধান অতিথির ভাষণ দিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্প্রতি দেয়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর এক বক্তব্যের সমালোচনা করে যুবদল সভাপতি বলেন, আমরা নির্বাচনের বিষয়ে বেঁহুশ হওয়ার মতো কাজ করছি না। অল্প পানির মাছ গভীর পানিতে পড়লে যেরকম করে তারা ওইটাই করছে। আমি কিন্তু মিস্টার পাটোয়ারীকে বলেছি কথাবার্তা সংযত হয়ে বলেন, বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল।

তিনি বলেন, বেঁহুশ কারা হয়ে গিয়েছে? আমরা জনগণের ম্যান্ডেট চাচ্ছি, ভোটের অধিকার চাচ্ছি। এখানে তো বেহুশ হওয়ার তো কোনো কথা আমরা বলছি না। আপনি জনগণ, আমি জনগণ। আমরা আমাদের ভোটের অধিকার চাই। এই কথার মাধ্যমে আমরা কোনো অন্যায় কিছু বলছি নাকি। বেঁহুশ তো তারা হচ্ছে। তাদের একজন উপদেষ্টা বলেছিল এনসিপির সঙ্গে কোনো সম্পর্ক নাই।

আরও