ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৭

হামের উপসর্গে আরো ৮ শিশুর প্রাণহানি

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ২৮২ জন। আর এখন পর্যন্ত মোট সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে।

দেশে সংক্রামক ব্যাধি হাম ও মশাঘটিত রোগ ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক রূপ নিয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আট শিশু। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭৫৩ জন, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া সাতজনের মধ্যে খুলনা বিভাগের তিনজন এবং চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের একজন করে আছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭১-এ। এর মধ্যে শুধু আগস্টে মারা গেছেন ৪৩ জন। এছাড়া চলতি মাসের এ পর্যন্ত ৭৪ জন, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৭৪৩ জন, খুলনায় ৩৪৯, বরিশালে ১৮৬, চট্টগ্রামে ১৭৭, ময়মনসিংহে ৮৩, রংপুরে ৫৩, সিলেটে ৯ ও রাজশাহী বিভাগে ১৫৩ জন। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৬৩৮ জন।

তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯১৬-এ। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫৭৯ জন।

অন্যদিকে হামবিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের দুজন, সিলেটের তিন, বরিশালের দুই ও খুলনা বিভাগের একজন আছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪-এ। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জনের প্রাণহানি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ২৮২ জন। আর এখন পর্যন্ত মোট সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ২৩৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ১৪১ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ভর্তি হয়েছে ৩৬৭ জন, চট্টগ্রামে ২৭১, সিলেটে ১৯৩, বরিশালে ১০৮, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৬৩, রাজশাহীতে ২৫ ও রংপুর বিভাগে ১৭ জন ভর্তি হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৪২০। তাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন হাসপাতাল ছেড়েছে।

হিসাব অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪২৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৬৫ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭১, বরিশালে ৫৯, খুলনায় ৪০ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

নিশ্চিত হামে আক্রান্ত হয়েও সবচেয়ে বেশি ৬৩ রোগী মারা গেছে ঢাকায়। এর পরই বরিশাল বিভাগের অবস্থান। সেখানে মারা গেছে ১৯ জন। এছাড়া চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন প্রাণ হারিয়েছে।

আরও