রংপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মো. রাশেদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের মহিপুর এসকেএসের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ রংপুর নগরীর পাকপাড়ার আজিজুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, ভোরে মোটরসাইকেলে লালমনিরহাট কাকিনার দিকে যাচ্ছিলেন রাশেদ। এসকেএসের বাজারের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ লাশ হস্তান্তর করা হবে। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।