চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিসহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়তে কাজ করছে চীন। সে ধারাবাহিকতায় এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিদের চীন সফর করিয়েছে দেশটির সরকার।

চলতি জুন মাসের শেষে দিকে চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এ সফরে যাবেন তারা। দলটির নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিনিধিদলে স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টাদের কেউ কেউ অংশ নিতে পারেন বলে জানা গেছে।

আরও