ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর সদর উপজেলার করিমপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে একজন দুর্ঘটনাকবলিত দুই বাসের একটির চালক সাবু শেখ। তিনি বোয়ালমারী উপজেলার কেরশাইল গ্রামের মানিক শেখের পুত্র। আরেকজন আব্দুল মান্নান।

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ২০ থেকে ২৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ছিল। পরে বাস দুটি সড়ক থেকে সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়।

আরও