নওগাঁ-চাঁপাই সীমান্ত

জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় সীমান্ত দিয়ে তেল পাচারের আশঙ্কা বাড়ছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় সীমান্ত দিয়ে তেল পাচারের আশঙ্কা বাড়ছে। এ প্রেক্ষাপটে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নওগাঁ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের জ্বালানি তেল পার্শ্ববর্তী দেশে পাচার হতে না পারে সে লক্ষ্যে বিশেষ তৎপরতা গ্রহণ করা হয়েছে। ব্যাটালিয়নের অধীনস্থ পোরশা উপজেলার নীতপুর বিওপি সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া সীমান্তে নিয়মিত টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করছে বিজিবি।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, ‘নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।’

আরও