টিএমএসএস ও সিসা এমইএর যৌথ আয়োজনে বগুড়ায় গতকাল হালকা প্রকৌশল খাতের কর্মীদের দক্ষতা উন্নয়নে এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জুমের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এতে বক্তব্য রাখেন সিসা এমইএর চিফ অব পার্টি (সিওপি) টিমোথি ডেভিড রাসেল, প্রকল্প পরিচালক আনসার এ সিদ্দিক, প্রশিক্ষণ সমন্বয়কারী পিভিএল ভারতী, টিএমএসএসের কোষাধ্যক্ষ আয়শা বেগম, পরিচালক ফয়জুন নাহার প্রমুখ।
ইউএসএআইডির অর্থায়নে ফিড দ্য ফিউচার বাংলাদেশ গত বছরের অক্টোবর থেকে বগুড়া, যশোর, ফরিদপুর ও কক্সবাজারে ‘সিরিয়াল সিস্টেমস ইনিশিয়েটিভ ফর সাউথ এশিয়া মেকানাইজেশন এক্সটেনশন অ্যাক্টিভিটি (সিসা এমইএ)’ প্রকল্প নিয়ে কাজ করছে। টিএমএসএসের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বগুড়ার কৃষি যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ উৎপাদনকারী ক্ষুদ্র ও মাঝারি হালকা প্রকৌশল প্রতিষ্ঠানের কর্মীদের কারিগরি দক্ষতার উন্নয়নের লক্ষ্যে ২৪টি এন্টারপ্রাইজকে কারিগরি দক্ষতা প্রশিক্ষণ দেবে সিসা এমইএ।