গাইবান্ধার
সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬
সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের খোলা
মন্ডলের বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—
রসুলপুর গ্রামের রিপন চন্দ্র মন্ডলের ছেলে বিধান চন্দ্র মন্ডল (৩৫) এবং তার স্ত্রী
কমলী রানী (৩০)।
স্থানীয় সূত্রে
জানা যায়, বিধান চন্দ্র মন্ডল বাড়ির ভেতর ইজিবাইকের ব্যাটারি চার্জ দিয়ে বৈদ্যুতিক
সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী কমলী রানী
স্বামীকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান,
ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই
তাদের মৃত্যু হয়।
রসুলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।