একনেক সভা

৮ হাজার ৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

অনুমোদিত ১৭টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লক্ষ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লক্ষ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লক্ষ টাকা।

দেশের সাত বিভাগে মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্র নির্মাণ, ২৫৩ উপজেলা কমপ্লেক্স স্থাপন, কিশোর-কিশোরী ক্লাব স্থাপনসহ ১৭ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

আজ (২৪ জুন) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের সর্বশেষ একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত ১৭টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লক্ষ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লক্ষ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লক্ষ টাকা। এবারের অনুমোদিত প্রকল্পের মধ্যে ১১টি নতুন প্রকল্প, ৫টি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ১টি প্রকল্প রয়েছে। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক সভার সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল; পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ একনেক সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

আরও