রাজধানীর জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়া হয়েছিল ও বহিরাগত অনেকে অবস্থান করছিলেন।

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে গতকাল ২৮৯ ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, তারা সেখানে গোপন বৈঠক করছিল।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু লোকজনকে আনা হয়েছে থানায়। জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেয়া হবে।’

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়া হয়েছিল ও বহিরাগত অনেকে অবস্থান করছিলেন। সেই সঙ্গে বৈঠকও চলছিল—এমন সন্দেহে ক্রাইম ও গোয়েন্দা পুলিশ একটি যৌথ অভিযান চালিয়েছে। অর্ধশতাধিক হেফাজতে নিয়ে পল্টন থানায় নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরো জানান, অভিযান চলমান। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আরও