গণপিটুনিতে নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে।

পুলিশ জানায়, গতকাল ভোরে উপজেলার ছাতুয়া মাতালপাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের বাড়িতে তিনজন চোর প্রবেশ করে। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে একজনকে আটক করে। এ সময় জনতার পিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় সেলিম (৪০) নামের একজন। অন্য দুই চোর নগদ সাড়ে ৩ লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। ঘটনায় জড়িত পলাতকদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

আরও