বিএনপির উদ্দেশে হানিফ

এটা বাংলাদেশ, শ্রীলংকা নয়

শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশের দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই। শ্রীলঙ্কার দূরবস্থা ছিল, তারা দেউলিয়া হয়ে গেছে। আর বাংলাদেশ সমৃদ্ধশালী হচ্ছে। বাংলাদেশে প্রতিবছর প্রবৃদ্ধির হার বাড়ছে। বাংলাদেশ নিয়ে আপনাদের দুঃশ্চিন্তা করার দরকার নেই। বিএনপি হাওয়া ভবন বানিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছেন। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

শ্রীলংকা ইস্যু নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আন্দোলনের হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, এসব হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। মাথায় রাখতে হবে যে এটা বাংলাদেশ, শ্রীলংকা নয়।

আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌর ও সদর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌর শহরের এন আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর ও সদর থানা আওয়ামী লীগের ব্যানারে সম্মেলনের আয়োজন করা হয়। 

বিএনপির উদ্দেশ্যে হানিফ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র করে পার পাওয়ার সুযোগ নেই। রাজনীতি করেন, গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। যদি জনগণের রায় পান, তাহলে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন। আর তা না হলে ষড়যন্ত্র বা অন্য কোনোভাবে ক্ষমতায় আসার স্বপ্ন আপনাদের দুঃস্বপ্ন হয়ে থাকবে।

হানিফ আরও বলেন, শ্রীলংকার অবস্থা দেখে বাংলাদেশের দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই। শ্রীলংকার দূরবস্থা ছিল, তারা দেউলিয়া হয়ে গেছে। আর বাংলাদেশ সমৃদ্ধশালী হচ্ছে। বাংলাদেশে প্রতিবছর প্রবৃদ্ধির হার বাড়ছে। বাংলাদেশ নিয়ে আপনাদের দুঃশ্চিন্তা করার দরকার নেই। বিএনপি হাওয়া ভবন বানিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছেন। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। এর আগে উদ্বোধনীয় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। 


আরও