গতকাল শম্ভুপুর এলাকায় সালাম মার্কেটে শরিফুল ইসলাম রনির পাদুকা কারখানায় আগুনের ধোঁয়া দেখা যায়। পরে ভৈরব ও কুলিয়ারচর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ভৈরববাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন।